ঢাকা

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে অংশ নেওয়ায় ২ কর্মী আটক

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মহানগরের বাসন থানা এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হৃদয় আহমেদ রিশাদ (২০) ও মো. সিফাত আহমেদ (২২)। হৃদয় বাসন থানার ইটাহাটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে ও সিফাত একই এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাসন থানা এলাকার একটি স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মশাল মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button