তিন দিনের সফরে রংপুরে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, নিরাপত্তা জোরদার

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন।
আজ রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দের অবতরণ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।
সফরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন তিনি। প্রথম দিন পঞ্চগড় ও লালমনিরহাট, দ্বিতীয় দিন ঠাকুরগাঁও ও তৃতীয় দিন দিনাজপুর এবং নীলফামারীর বিভিন্ন স্থাপনা করে দেখবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটের তিস্তা ব্যারেজ, পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও এর শতবর্ষী আমগাছ, দিনাজপুরের পার্বতীপুরে সেন্ট্রাল রেলওয়ে কারখানা, ও নীলফামারীর চিনি মসজিদসহ উল্লেখযোগ্য দর্শনীর স্থান ঘুরে দেখার কর্মসূচি রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর ঘিরে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।







