জাতীয়

৭ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ রোববার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষের জন-আকাঙ্ক্ষা পূরণে চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

ড. তিতুমীর বলেন, ‘দেশের পানি ও নদীকেন্দ্রিক রাজনীতি রয়েছে। এ কারণে সরকার পানি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে।’উজানের দেশগুলো বেশি সুবিধা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে পদ্মা ও এর শাখা নদীগুলোতে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে নদীর তলদেশে পলি জমে নাব্যতা নষ্ট হচ্ছে।’

‘নদী ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে পানি সংরক্ষণ জরুরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’-উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button