বিএনপিরাজনীতি

যতই সংকট আসুক, বিএনপিকে ধ্বংস করা যাবে না: এমপি দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, যতই সংকট আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

সমাবেশে দুলু বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু বিএনপি আরও সংগঠিত হয়েছে। ১৯৮২ সালে এরশাদ ক্ষমতা গ্রহণের পর নেতাদের ভাগিয়ে নিলেও খালেদা জিয়া রাজপথে নেমে এসেছিলেন।’

‘২০০৭ সালের ১/১১ সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করে ও তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে গেছে’-উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button