অপরাধমুক্ত সমাজ গড়তে সিংগাইরে পুলিশের বিশেষ সভা: এসপি’র আহ্বান

আবুল কালাম আজাদ (বিপ্লব) : মানিকগঞ্জের সিংগাইরে মাদক, ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয়ে মাদক ইভটিজিং অনলাইন জুয়া বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম । সভায় প্রধান অতিথি মাদক,ইভটিজিং,অনলাইন জুয়া,বাল্যবিবাহ কিশোর গ্যাং চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ ও জনগণ ও স্কুল শিক্ষার্থীদের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানান।
এ-সময় বক্তার আরো বলেন, একটি নিরাপদ শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্র ছাত্রী, সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম।







