ঢাকা

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বাদলের নামে ২০ লাখ চাঁদা দাবি

শীর্ষ সন্ত্রাসী বাদল, পুলিশের খাতায় যিনি ‘কিলার বাদল’ নামে পরিচিত। আর লাললু তার সেকেন্ড ইন কমান্ড। তাদের নামেই মোহাম্মদপুরের তারেক মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার দাবিতে এ প্রতিষ্ঠানটিতে এ পর্যন্ত তিন দফা হামলা এবং গুলির ঘটনা ঘটেছে। যার ফলে এখানে কাজ করা শ্রমিকেরা আতঙ্কিত।

ফোনে চাঁদা চেয়ে হুমকি যিনি দিয়েছেন, তিনি হলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড কমিটির যুবদলের বিলুপ্ত হওয়া কমিটির নেতা ফারুক হোসেন ওরফে রিপন মাস্টার।

মোহাম্মদপুরের র‌্যাব-২ সদর দপ্তরের ১০০ গজের মধ্যেই এই প্রতিষ্ঠানের অবস্থান। চাঁদা না দেওয়ায় গত ৩০ আগস্ট তৃতীয় দফায় চাপাতি নিয়ে হামলা ও গুলি চালানো হয় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে। এসময় প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিরোধ করলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ঘটনার পরপরই মোহাম্মদপুর থানায় তারেক মেটাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী তারেক আজিজ মামলা করেন। সন্ত্রাসীদের আতঙ্কে ভেতর থেকে দোকান আটকে কাজ করছেন কর্মচারীরা।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। জড়িত বাকিদের তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা চলছে।

চাঁদার দাবিতে এ প্রতিষ্ঠানটিতে এ পর্যন্ত তিন দফা হামলা এবং গুলির ঘটনা ঘটেছে। যার ফলে এখানে কাজ করা শ্রমিকেরা আতঙ্কিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button