আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীচাঁপাইনবাবগঞ্জজাতীয়

শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানের ৩ কেজি ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সস্যরা।

গতকাল শনিবার র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানের ভিতর ২টি প্লাষ্টিকের ব্যাগ পড়ে আছে।

এ তথ্য পাওয়ার পর র‌্যাব-৫ ক্যাম্পের র‌্যাবের একটি দল গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ২টি ব্যাগের ভিতরে রক্ষিত পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ, ৮৫৫ গ্রাম ককটেল তৈরীর কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা ও ৬টি গ্যাস লাইটার আলামত হিসাবে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button