রাঙামাটি

“লংগদু উপজেলার দুইকৃর্তি শিক্ষার্থী জয়নাল ও আবু তালেব বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ “

এসএম এরশাদ আলী

রাঙামাটির লংগদু উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী মোঃ জয়নাল আবেদীন ও আবু তালেব সম্প্রতি Bangladesh Bar Council-এর অধীনে অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবলই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোঃ জয়নাল আবেদীন লংগদু উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (বাইট্টাপাড়া বাজার এলাকার) বাসিন্দা ও লংগদু কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী  আব্দুল হাকিম ভান্ডারীর পুত্র। তিনি ২০০২ সালে লংগদু উপজেলার  Rabeta Model Kindergarten School-এ শিক্ষাজীবন শুরু করেন। ২০০৭ সালে Rabeta Model High School-এ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন এবং ২০১২ সালে সাফল্যের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে Rabeta Model College থেকে ২০১৪ সালে এইচএসসি সম্পন্ন করেন।

এরপর উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম ২০১৫ সালের জানুয়ারিতে Southern University Bangladesh-এ আইন বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায় তিনি আইন বিষয়ে গভীর আগ্রহ ও নিষ্ঠার পরিচয় দেন। ২০১৯ সালে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। দীর্ঘদিনের অধ্যবসায় ও পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করার সুযোগ অর্জন করেছেন।

অপরদিকে অপরদিকে আবু তালেব, পিতা আব্দুর রহমান (সাবেক মেম্বার), শিক্ষাজীবন শুরু করেন ২০০১ সালে Mainimukh Islamia Fazil Madrasa-এ ভর্তি হয়ে ৮ম শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করে। ২০০৯ সালে Al Amin Islami Fazil Model Madrasa-এ ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে ২০১০ সালের দাখিল পরীক্ষায় A+ গ্রেড অর্জন করেন। একই মাদ্রাসায় ২০১২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে আবারও A+ গ্রেড লাভ করেন।

এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য ২০১৩/১৪ সেশনে Port City International University-এর আইন বিভাগে ভর্তি হয়ে ২০১৮/১৯ সালে ফাস্ট ক্লাসে অনার্স সম্পন্ন করেন। এরপর ২০২০ সালে Chittagong Independent University-এ মাস্টার্সে ভর্তি হয়ে ২০২১ সালে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, ফাস্ট ক্লাস প্রাপ্ত হন।

দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলে মোঃ জয়নাল আবেদীন ও আবু তালেব সম্প্রতি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেছেন। তাদের এই সাফল্যে উপজেলার শিক্ষিত সমাজ,  সহপাঠী ও শুভানুধ্যায়ীরা গর্ব এবং আনন্দিত হয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা মতে, তাদের এই সাফল্য উদীয়মান  তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন জয়নাল আবেদীন ও আবু তালেব আইন পেশায় সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি এবং এলাকার আইনজীবী সমাজ এই দুই নবীন আইনজীবীকে স্বাগত জানিয়ে তাদের সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button