রাঙামাটি

লংগদুতে জ্বালানি তেলের তীব্র সংকট পাম্পগুলোতে দীর্ঘ লাইন ভোগান্তিতে চালক ও কৃষকরা

এসএম এরশাদ আলী রাশেদ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা নিয়েছে। দুইদিন ধরে পাম্পগুলোতে মিলছে না তেল। ফলে পবিত্র রমজানের শেষদিকে শুরু হওয়া এই সংকটে পরিবহন চালক, কৃষকসহ সাধারণ জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি ও দুর্ভোগ।

২৫ মার্চ (বুধবার ) সকালে উপজেলার বিভিন্ন তেল পাম্পে তেল সরবরাহ শুরু হলে অধিকাংশ পাম্পেই দেখা যায়, গ্রাহকের দীর্ঘ লাইন। তেল পাওয়ার আশায় পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তারা । কিন্তু অপেক্ষার প্রহর গুনেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে করে একদিকে যেমন দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে পণ্য পরিবহনেও তৈরি হয়েছে অচলাবস্থা, যার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজার ব্যবস্থাপনায়। বিশেষ করে কৃষকরা ডিজেলের অভাবে কৃষি জমিতে সেচ দিতে পারছেন না।

এতে করে যেমন চাষাবাদ ব্যহত হচ্ছে,তেমনি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা সারাদিন তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাংখিত তেল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন তারা। স্থানীয় ভুক্তভোগীরা জানান, ঈদের আগেই জ্বালানি সংকট শুরু হলেও এখনো পর্যন্ত তা নিরসনে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় এ সংকট দিন দিন আরও বেড়েই চলছে । দ্রুত এ সংকট নিরসনে তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলা প্রশাসনের সূত্র জানা যায়, ইতিমধ্যে জ্বালানি তেল বিতরণ স্বাভাবিক করতে পাম্প মালিকদের পরামর্শ প্রদানসহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button