গাজীপুর

কালিয়াকৈরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা।

মোঃ মিন্টু মিয়া,
বিশেষ প্রতিনিধি গাজীপুর,

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, রোববার গভীর রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এই তথ্যের সত্যতা যাচাই করতে রাতেই সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই দোকানে ড্রাম ও কন্টেইনারে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদের প্রমাণ মেলে। লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এভাবে দাহ্য পদার্থ এবং জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button