গাজীপুর

শ্রীপুরে ক্রেতা সেজে স্বর্ণের দোকানে চুরি।

শামসুদ্দোহা

শ্রীপুর-এ অভিনব কায়দায় স্বর্ণ চুরির ঘটনা। ক্রেতা সেজে দোকানে ঢুকে কথা বলার ফাঁকে স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা, পরে অন্য দোকানে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ‘জমেলা’ নামের এক নারী।

প্রত্যক্ষ লোকজন দ্বারা জানা যায়, জৈনা বাজার এলাকার শীখা হলমার্ক জুয়েলার্স-এ। তিনি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করেন এবং সুযোগ বুঝে একটি স্বর্ণের আংটি চুরি করেন। পরে অন্য একটি স্বর্ণের দোকানে সেটি বিক্রি করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করেন।

আটক নারীর বাড়ি ফরিদপুর জেলায়। তিনি মাওনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থেকে একই কৌশলে বিভিন্ন দোকানে চুরি করে আসছিলেন।

ঈদুল আজহা সামনে রেখে ব্যবসায়ীরা সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এবং চক্রটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button