গাজীপুর

নতুন কুঁড়ি স্পোর্টসের গাজীপুরে সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :

জেলা পর্যায়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম এ আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকার ক্রীড়াবিদদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

জানা যায়, গত ২ মে সারাদেশে একযোগে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশের ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এই আয়োজন গ্রহণ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় গাজীপুর জেলার পাঁচটি উপজেলা ও গাজীপুর মহানগর থেকে বাছাইকৃত ১৬টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। মোট ৮টি ইভেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে একক ও দলগত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button