কক্সবাজার

চৌফলদণ্ডী ব্রিজে বজ্রপাত: এক পথচারীর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ সেলিম,

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ এলাকায় বজ্রপাতে রমিজ উদ্দিন (৪র্থ সন্তান, অছিউর রহমান) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। আজ সকাল ১০:৩০ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত রমিজ উদ্দিন জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা (বটতলী পাড়া) এলাকার নিবাসী অছিউর রহমানের ৪র্থ পুত্র।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে তিনি চৌফলদন্ডী ব্রীজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে একটি বজ্রাঘাত সরাসরি তার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

​তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button