পঞ্চগড়

আটোয়ারীতে এস.কে এগ্রো কমপ্লেক্সে শুকনা মরিচ কোল্ডস্টোর উদ্বোধন

মোঃজাহেরুল ইসলাম

পঞ্চগড়ের আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ চলতি মৌসুমের শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার গোবিন্দপুর এলাকায় অবস্থিত এস.কে এগ্রো কমপ্লেক্স এ আনুষ্ঠানিকভাবে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন।

এস.কে এগ্রো কমপ্লেক্স আটোয়ারীর জেনারেল ম্যানেজার মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানটির আরেক কর্ণধার মোস্তাহিদ এর সহ সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওসি মোঃ মতিয়ার রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আবু জাহেদ, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিগণ।

উল্লেখ্য, উত্তর বঙ্গের সর্ববৃহৎ কোল্ড ষ্টোর এস.কে এগ্রো কমপ্লেক্স, আটোয়ারীতে এ প্রায় দুই হাজার পাঁচ শত মেঃ টন শুকনা মরিচ কোল্ডষ্টোর করা যাবে। একই সাথে এই কোল্ডষ্টোরে চলতি মৌসুমে আট হাজার মেঃ টন আলু কোল্ডষ্টোর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button