গরু জব্দ নিয়ে উত্তেজনাকে বিএসএফের ওপর ‘মুসলিমদের হামলা’ বলে প্রচার করছে ভারতীয়রা

লালমনিরহাট সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বাংলাদেশের মুসলিমরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘#Breaking Bangladeshi muslim mob targeted #bsf jawans at lalmonirhat border’ক্যাপশনে ‘G I D E O N’ নামে একটি ভারত ভিত্তিক এক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে গত ১২ মে দুপুর ৩টা ৩৮ মিনিটে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি আজ (১৭ মে) সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৪৭ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ৬২৪টি রিয়েকশন ও ৬১টি কমেন্ট রয়েছে এবং পোস্টটি এখন পর্যন্ত প্রায় ২৭৭ বার রিপোস্ট করা হয়েছে।
Tarun Raju’ নামের আরেকটি ভারতীয় আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়, ‘কাঙ্গলুসরা (বাংলাদেশিদের প্রতি অপমানসূচক বিশেষণ) মানব ঢেউ কৌশল ব্যবহার করার চেষ্টা করছে, তারা আন্তর্জাতিক মহলকে যাতে দেখাতে পারে যে বিএসএফ জনতার ওপর গুলি চালায়।’





