ইতালিতে গাড়ি পথচারীর উপর পড়ে, হতাহতের ঝুঁকি

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মদেনায় এক ব্যক্তি দ্রুতগতির গাড়ি পথচারীদের ওপর উঠিয়ে দিলে অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে এক নারীর দুই পা কেটে ফেলতে হয়েছে বলেও জানা গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মদেনার ঐতিহাসিক ক্যাথেড্রালের পাশের ভিয়া এমিলিয়া সড়কে এ ঘটনা ঘটে। গাড়িটি দ্রুত গতিতে ছুটে এসে একটি দোকানের কাঁচে ধাক্কা দেয়। এরপর চালক গাড়ি থেকে ছুরি হাতে বের হয়ে এক পথচারীর ওপর হামলা চালায়।
পালিয়ে যাওয়া সময় স্থানীয়রা হামলাকারী আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে ছুট ফুটপাথের দিকে উঠে যায়। হামলাকারী পরিচয় শনাক্ত করা গেছে। ৩১ বছর বয়সী মরোক্কান বংশোদ্ভূত ইতালীয় নাগরিক তিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। ঘটনার পর প্রধানমন্ত্রী তার পূর্ব নির্ধারিত সাইপ্রাস সফর বাতিল করেছেন। রবিবার ( ১৭ মে) প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট আহতদের দেখতে সার্জিও মাত্তারেল্লা হাসপাতালে যান।
মদেনার মেয়র মাসিমো মেজেত্তি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে চালক ইচ্ছাকৃতভাবেই ফুটপাথে গাড়ি উঠিয়ে পথচারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। ’ ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং কট্টর ডানপন্থী লীগ পার্টির নেতা মাত্তেও সালভিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অভিযুক্তের নাম প্রকাশ করে তাকে ‘দ্বিতীয় প্রজন্মের অপরাধী’ বলে মন্তব্য করেছেন। ইতালীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী ওই ব্যক্তি বর্তমানে বেকার এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না।





