Bangla News

সিরাজগঞ্জে নবগঠিত টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্টদের পরিচিতি সভা উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জে নবগঠিত টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্তরে টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠানে টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্তে ও সম্পাদক রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে র‍্যালিটি শুভ উদ্বোদন করেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত, ছিলেন,চ্যানেল আই এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মো: ফেরদৌস রবিন,জি টিভির জেলা প্রতিনিধি মো:আমিনুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি,দিলিপ কুমার গৌর,যমুনা টিভির জেলা প্রতিনিধি মো:গোলাম মোস্তফা রুবেল,এখন টিভির জেলা প্রতিনিধি মো:রিফাত রহমান,স্টার নিউজ টিভির জেলা প্রতিনিধি,মো:সাজিরুল সঞ্চয়,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো:জিন্নাহ ফারুক,আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন কুমার,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুজিৎ সরকার, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি মো:খালিদ রিদয়,আর টিভির জেলা প্রতিনিধি মো:আশরাফুল ইসলাম,গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো:রাকিবুল ইসলাম,চ্যানেল নাইন টিভির জেলা প্রতিনিধি। শিপু,নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো:ফেরদৌস।

এ সময় সংগঠনের আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অমৃত সেন,যুগ্ম-সাধারন সম্পাদক,রাহুল রায়,সাংগঠনিক সম্পাদক,মাহফুজুর  লিমন,দপ্তর সম্পাদক,রিপন হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক,মো:ইলিয়াছ হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক,মো:জুবায়ের হোসেন,কার্যনির্বাহী সদস্য মো:আল-আমিন,মো:জাকারিয়া হোসাইন,মো:আব্দুল আলীম তালুকদার,

সদস্য,নাজমুল,জাহিদ,কাওছার আলী শেখ,ইউসুফ আলী,জায়েদ বিন মাছুদ,লিখন হোসেন,শাহেদ,জয় কুমার প্রমুখ। আনন্দ র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়। এসময় সাংবাদিক ও ক্যামেরা জার্নালিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button