চট্টগ্রাম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

চট্টগ্রাম নগরীর নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হালিশহর উত্তর আগ্রাবাদ রমনা আবাসিক এলাকায় নিজ বাস ভবন থেকে পুলিশ তাঁর মরদেহটি উদ্ধার করে।

​নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৬টা পর্যন্ত অফিসে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন ও সহকর্মীদের নিয়ে মিটিং করেন ছায়েদুর রহমান। এ সময় তাঁকে বেশ হাসিখুশি ও স্বাভাবিক দেখা যায়।

পরিবারের সদস্যদের বরাতে সহর্মীরা জানায়, সন্ধ্যা নাগাদ তিনি অফিস থেকে বাসায় ফেরেন। ​ঐ সময় তাঁর স্ত্রী নাতিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। বাসায় ফেরার পর ছায়েদুর রহমান তাঁর স্ত্রীকে ফোন করে দ্রুত ঘরে ফিরতে বলেন। পরবর্তীতে স্ত্রী বাসায় ফিরে ঘরের ভেতর তাঁকে ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button