মাদারীপুরে অসহায় পরিবারের মাঝে নগদ সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার অসহায় পরিবারের জন্য মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অতিথিরা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।







