মাদারীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
মোহাম্মদ আহসান হাবিব; সিনিয়র স্টাফ রিপোর্টার:
আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মর্জিনা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদারীপুর।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।







