জাতীয়

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ, বিল থেকে রহস্যজনক ভাবে মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে হুসাইন (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ বিল থেকে রহস্যজনক ভাবে উদ্ধার করেছে স্থানীয়রা শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম মাঠের মধ্যে এই ঘটনা ঘটে।

মৃত, স্কুলছাত্র হুসাইন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের সাবু শেখের ছেলে। সে শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে শনিবার বিকেলে হুসাইন তার দুই বন্ধুকে নিয়ে বিলের মধ্যে ঘুড়ি উড়াতে যায়,হঠাৎ হুসাইনের ঘুড়ির সুতা কেটে গেলে সে ঘুড়ির পিছনে দৌড়াতে থাকে। পরে সে ১ ঘন্টা পর ফিরে না আসলে তার দুই বন্ধু তাকে খুঁজতে থাকেন একপর্যায়ে বিলের মধ্যে মাঠির মধ্যে কাঁদার নিচে মাথা পোতা অবস্থায় তাকে দেখতে পাই। পরে স্থানীয় লোকজন ও পরিবারকে খবর দিলে তারা এসে তার মরদেহ উদ্ধার করেন। এবং তার মরদেহ থেকে রক্ত ঝরতে দেখা যায় তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে অনেকেই।

এদিকে রবিবার (২৮ জুন) সকালে নিহতের বাড়িতে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনদের বাধার সম্মুখিন হয় একজন সাংবাদিক। এছাড়া তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নিউজের জন্য নেয়া ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button