জাতীয়

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হ’ত্যা’য় গ্রেফতার ৬ জন

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বহুল আলোচিত এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাব-১১ অভিযানে অংশ নিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার বিস্তারিত জানাতে একই দিন বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ তদন্তের অগ্রগতি এবং গ্রেফতার অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

উল্লেখ্য, সম্প্রতি নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।

এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এখন তদন্তে উঠে আসা তথ্য এবং এই ঘটনার পেছনের পুরো চিত্র জানার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button