ডা. তাহের: গণতন্ত্রের চর্চায় পরাজয় জেনেও নির্বাচনে অংশ জামায়াতের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতেই নিশ্চিত পরাজয় জেনেও আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি। নব নির্বাচিত প্রেসিডেন্টকে আমরা অভিনন্দন জানাই। একই সাথে নির্বাচিত প্রেসিডেন্ট দলীয় মতের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা করি। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ তাহের বলেন, এ নির্বাচন অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত হয়েছে। কোন কারচুপি হয় নাই। এভাবেই আমরা দেশের সর্বত্র নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। সবখানে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে এটা প্রত্যাশা করি। তিনি বলেন, এ নির্বাচন আরও ভাল হলো, জমজমাট হতো যদি সংবিধান সংস্কারের মাধ্যমে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করে নির্বাচন হতো। আমরা প্রত্যাশা করি সরকার জনগণের রায় মনে নিয়ে সংবিধান সংস্কারের পথে অগ্রসর হবে

Exit mobile version