রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী: শিবালয়ে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরিচা ঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা আরিচা লঞ্চঘাট, ফেরিঘাট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বোয়ালী এলাকায় সড়কের দুই পাশে বিভিন্ন জাতের শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়া রাতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব সায়েদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনবান্ধব বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আরিচা লঞ্চঘাট, ফেরিঘাট, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পরে মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ এবং রাতে অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button