‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়ার আসল কারণ ফাঁস!

কর্মঘণ্টা নির্ধারণ ও বড় অঙ্কের পারিশ্রমিকের দাবিতে দীপিকা পাড়ুকোনের সামলোচনায় মুখর হয়েছিলেন অনেকে। এ নিয়ে ভারতীয় সিনে দুনিয়ার বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। পক্ষ-বিপক্ষে কথার লড়াইয়ে কম জলঘোলা হয়নি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও অভিনেত্রীর বিরুদ্ধে এবার শোনা গেল নতুন অভিযোগ।
জানা গেল, ‘স্পিরিট’ সিনেমা থেকে তাঁর বাদ পড়ার কারণ শুধু কর্মঘণ্টা নির্ধারণ ও বড় অঙ্কের পরিশ্রমিক দাবি নয়; সিনেমার তথ্য ফাঁস করে দেওয়া নিয়ে নাখোশ ছিলেন নির্মাতারা।
আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বলিউড থেকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সর্বত্র একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার মেগা বাজেটের সিনেমা ‘স্পিরিট’। কেন হঠাৎ করে এ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাডুকোন? সে প্রশ্ন নিয়ে নানা গুঞ্জনও শোনা গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমার প্রযোজক ও পরিচালক সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা।
সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে প্রণয় জানিয়েছেন, ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের বিষয়ে আট ঘণ্টার শিফটে কাজের দাবি বা পারিশ্রমিকের মতো বিরোধের জন্য দীপিকা সিনেমা থেকে সরে গিয়েছেন, এ কথা একেবারে মিথ্যা নয়। তবে এর চেয়ে ভয়াবহ ঘটনা ছিল সিনেমার তথ্য ফাঁস করে দেওয়া; যা দীপিকার মতো একজন শিল্পীর কাছে কোনোভাবেই কাম্য ছিল না।
গত বছর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকার বিরুদ্ধে চিত্রনাট্য ফাঁসের অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি এক বিনোদনমূলক চ্যানেলে সাক্ষাৎকারে প্রণয়ের কণ্ঠেও শোনা গেল সেই একই সুর।
এ নিয়ে তিনি বলেছেন, ‘স্পিরিট থেকে দীপিকার সরে যাওয়ার যে কারণগুলো আগে বলা হয়েছিল সেটাই সত্যি। তবে এর বাইরেও ছিল একাধিক কারণ, যার মধ্যে সিনেমার তথ্য ফাঁস অন্যতম।






