বিভাগ

মীরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনা: প্রাইভেট কারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক, চালক আহত

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে দ্রুতগতির একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, আহত হয়েছেন চালক তানভীর হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্নে প্রাইভেট কারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়।

এতে কারটি ট্রাকের সামনের অংশের নিচে আটকে যায়। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত কারটিকে টেনে নিয়ে যান।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button