খুলনা

নড়াইলে ১০ মামলার আসামি কুখ্যাত রফিকুল ইয়াবাসহ ডিবি পুলিশের জালে

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মো.রফিকুল মোল্যা (৩৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দিকে উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রফিকুল মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।

রফিকুলের নামে মাদক- চুরিসহ ১০ টি মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ মো. আলাউদ্দিন এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজার এলাকায় থেকে রফিকুলকে তল্লাশি করে এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা জব্দ করে। রফিকুল কুখ্যাত মাদক ব্যবসায়ী তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বার্তা বাজারকে বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল মোল্যাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button