ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, অতঃপর ছাত্রদল নেতা জিএম মাশরাফি বহিষ্কার

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন। এবং লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানা আলোচনা -সমালোচনার সৃষ্টি হয়। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতা জিএম মাশরাফির সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠিন পর থেকে বহিষ্কার করা হলো। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজী এই নির্দেশনা প্রদান করেন।

Exit mobile version