রংপুর

ডিমলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা: সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো

নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টোকে সভাপতি, দৈনিক আজকের সংগ্রামের সাংবাদিক মোস্তাহার আলম লেবুকে সাধারণ সম্পাদক এবং দৈনিক ঘোষণার সাংবাদিক রায়হান পারভেজ নয়নকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারণ সম্পাদক আল-আমিনের অনুমোদনে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদে দৈনিক আমার দেশ-এর রফিকুল ইসলাম সোহাগ খান, দৈনিক ইনকিলাবের আব্দুর রাজ্জাক ও দৈনিক সময়ের কাগজের মাসুদ রানা দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনস্বার্থে কাজ করবে ডিমলা রিপোর্টার্স ইউনিটি। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

সাধারণ সম্পাদক মোস্তাহার আলম লেবু বলেন, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জরুরি। নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি ডিমলার ইতিবাচক বিষয়গুলো জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে তুলে ধরবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button