রংপুর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামরুজ্জামান: শহীদ জিয়া-খালেদা জিয়ার সৈনিক

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইনবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেছেন, বিএনপি মা-বোনদের কথা চিন্তা করে। আসুন সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করি। জান্নাতি গ্রুপ থেকে দূরে থাকি, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়া এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তার কর্মী।

তৃতীয় শক্তি থেকে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতি মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়।

পার্বতীপুর পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহবায়ক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাদো, যুগ্ম আহবায়ক মাহবুব রশিদ সংগ্রাম ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়াম প্রমুখ।

সংবর্ধনা ও পরিচিতি সভায় সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button