২ অক্টোবর আসছে ‘দৃশ্যম ৩’: অজয় দেবগনের বিজয় সালগাঁওকরের রহস্যের নতুন অধ্যায়

বিজয় সালগাঁওকর ও তার পরিবারের রহস্যময় গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রথম পোস্টার প্রকাশ করেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে-‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।
‘দৃশ্যম ৩’ পরিচালনা করছেন অভিষেক পাঠক। এতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন।
তার সঙ্গে থাকছেন টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর।
এবারের কিস্তিতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতকে।
সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর ও অভিনেতা মোহনলাল জানিয়েছেন, মালয়ালাম ভাষায় ‘দৃশ্যম’-এর চতুর্থ কিস্তির কাজ শুরু হতে যাচ্ছে।





