বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ২২.৫ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটে ২২লাখ ৫০হাজার টাকা মূল্যের ৭৫০০ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট)সকালে তাদের চারখাই থেকে আটক করা হয়।
জানা যায়,বিয়ানীবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল বিয়ানীবাজারের চারখাই এলাকায় অভিযান পরিচালনা করে একটি নোহা গাড়ী আটক করে।আটকের পর গাড়ীটি তল্লাশি করে ৭৫০০ পিস মাদকদ্রব্য উদ্ধারসহ সঙ্গে থাকা ৩ জন মাদক কারবারিকে আটক করে পুলিশ।জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২২৫০০০০( বাইশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত আসামিরা হলেন,১. উসমান উদ্দিন মারুফ(২৮) পিতা-এখলাছুর রহমান সাং- আমলশীদ, ২.পারভেজ আহমেদ (২৮), পিতা-মাতাব উদ্দিন, সাং – ডেমারগ্রাম, ৩.আশরাফুল হক (২৪), পিতা- সেলিম উদ্দিন, সাং- আমলশীদ, সর্বথানা- জকিগঞ্জ, সিলেট।উক্ত ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন,বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ।






