সিলেট
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০

ছবি: সংগৃহীত
সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জানিগাঁও নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন,সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ। বাসটির উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ জানা গেছে,এপর্যন্ত ১জন নিহত ও ২০জন যাত্রী আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে থানা পুলিশ,ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পৌঁছে স্হানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
স্হানীয় সূত্র জানায়,সানজিদ এন্ড সামাইরা পরিবহন সিলেট থেকে সুনামগঞ্জ গামী বিরতিহীন গেটলক বাস।যা ঢাকা মেট্রো ব- ১১-৭৮৮১ নাম্বারের।
নিহত ব্যক্তি একজন ৩০বছর বয়সি নারী। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।







