চট্টগ্রাম

মুরাদনগরে যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রশীদ ও সাদেক

বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার আওতাধীন মুরাদনগর উপজেলা শাখার নতুন আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য ঘোষিত এ কমিটিতে সভাপতি পদে মো. রশীদ রানা এবং সাধারণ সম্পাদক পদে মো. সাদেক হোসেনকে মনোনীত করা হয়।

আজ মঙ্গলবার কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. রেদোয়ান শাকিল স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল এবং যুব সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহ-সভাপতি: মো. শহিদুল্লাহ ও মো. এরশাদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রুবেল হোসেন, মো. হাফিজ উদ্দিন, মো. সাব্বির আহমেদ শাওন, মো. শরিফুল ইসলাম ও মোহাম্মদ আলী; সাংগঠনিক সম্পাদক: মো. আমির হামজা; সহ-সাংগঠনিক সম্পাদক: এস কে শরীফ, মো. নাহিদুল ইসলাম অনিক, মো. সবুজ ও মো. ইয়াছিন মৃধা (লাদেন); দপ্তর সম্পাদক মো. রাসেল মুন্সি রনি; সহ-দপ্তর সম্পাদক: মো. ইউনুস; অর্থ সম্পাদক: মো. ইসমাইল হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ ফাতেমা বেগম; প্রচার সম্পাদক: মো. সুমন সরকার; ধর্ম বিষয়ক সম্পাদক: মো. ঘাসান; কার্যকরী সদস্য: মো. সোহেল করিম।
নতুন কমিটির দায়িত্বশীলদের আশা, আগামী দিনগুলোতে যুব অধিকার পরিষদের এই আংশিক কমিটি মুরাদানগরে যুবদের কল্যাণে এবং সংগঠনের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button