রাজনীতি

রিজভী: জিয়াউর রহমানের কাব্যিক মনই স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার নজরুল বর্ষ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি হবো সকাল বেলার পাখিতে অংশ নিয়ে বললেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়ে ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে। নিজ দেশেরই ফ্যাসিবাদী শাসক নিজ দেশের লোকদের গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়—এ কারণেই নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক।’

‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যেও একটা কাব্যিক মন ছিলো, তিনি হয়তো কবিতা লিখেননি কিন্তু তিনিও একজন কবি ছিলেন। আর কাব্যিক মন থাকাতেই তিনি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন’-উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button