নড়াইলে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ১৭ বছরের চালকের

নড়াইলের কালিয়া উপজেলায় ইটভাঙ্গা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা দিয়ে মুত্তাকাব্বির সরদার (১৭) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাচুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুত্তাকাব্বির সরদার উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের আজগার সরদারের ছেলে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাচুড়ী বাজারের একটি দোকানের হার্ডওয়্যারের মালামাল নামানোর জন্য একটি ট্রাক রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিলো। মুত্তাকাব্বির সরদার তার সহকারীদের নিয়ে বারইপাড়া থেকে কাজ শেষ করে ইটভাঙ্গা ট্রলি চালিয়ে ফিরছিলেন পথিমধ্যে চাচুড়ী বাজার কাছে সেতু থেকে নামার সময় তার ইট ভাঙ্গা ট্রলির ব্রেক ফেল করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক মুত্তাকাব্বির শিকদার ঘটনাস্থলেই মারা যান। এবং সাথে থাকা তার সহযোগীরা লাফিয়ে মেনে যায় অখ্যাত অবস্থায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বার্তা বাজারকে বলেন, ইটভাঙ্গা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।







