বাজারে আসছে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স বলে মন্তব্য কবে উন্মোচন প্রযুক্তি

প্রযুক্তি দুনিয়ায় ফের বড় চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে বসছে প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত লঞ্চ ইভেন্ট—‘সারপ্রাইজ এন্ড শাইন’। নতুন আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গে এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের ইতিহাসে প্রথম ফোল্ডেবল আইফোন। তথ্য এনডিটিভির।
এবারের অনুষ্ঠান অ্যাপলের জন্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ, ১ সেপ্টেম্বর ২০২৬ টিম কুকের কাছ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নেয়ার কথা জন টার্নাসের। ফলে ৯ সেপ্টেম্বরের আয়োজনটি অ্যাপলের নতুন সিইওর অধীনে প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান হতে যাচ্ছে।
আইফোন ১৮ সিরিজের মধ্যে প্রিমিয়াম মডেল হিসেবে আসতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। দুটি ফোনেই নতুন প্রজন্মের ‘এ২০ প্রো চিপ’, ১২০ হার্টজ ডিসপ্লে ও ১২ জিবি র্যামের মতো বেশ কিছু মিল থাকতে পারে। তবে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, স্টোরেজ ও আকারে থাকবে উল্লেখযোগ্য পার্থক্য।
আইফোন ১৮ প্রোতে ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। উভয় মডেলেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে থাকার কথা শোনা যাচ্ছে। পারফরম্যান্সের জন্য ব্যবহৃত হতে পারে অ্যাপলের নতুন ‘এ২০ প্রো চিপ সেট’। পাশাপাশি দুই ফোনেই ১২ জিবি র্যাম ও আইওএস ২৭ থাকার গুঞ্জন রয়েছে।
স্টোরেজে প্রো ম্যাক্স এগিয়ে
স্টোরেজের ক্ষেত্রে আইফোন ১৮ প্রো ম্যাক্সে সর্বোচ্চ ২ টেরাবাইট সংস্করণ থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৮ প্রো সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজে সীমাবদ্ধ থাকতে পারে।
সম্ভাব্য স্টোরেজ কনফিগারেশন:
আইফোন ১৮ প্রো: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট
আইফোন ১৮ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ও ২ টেরাবাইট
অন্যদিকে আইফোন ১৮ প্রোতেও ৪৮ মেগাপিক্সেলের মূল, ৪৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। তবে এতে ৫x অপটিক্যাল জুম সুবিধা থাকার কথা বলা হচ্ছে।





