প্রাকৃতিক দুর্যোগবিশ্ব সংবাদ

থাইল্যান্ডের বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত মাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ জনে পৌঁছেছে। আজ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইকাচাই পিয়েনশ্রীওয়াচারা বলেন, গত নভেম্বর মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়।

২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে দেশটির আটটি প্রদেশে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ২৬৭ জন মারা গেছে। এদের মধ্যে ১৪২ জনই পর্যটন সমৃদ্ধ হাত ইয়াই জেলার।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button