বিএনপি

ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন, তিনি হিথ্রো বিমানবন্দরে বোর্ডিং সম্পন্ন করেছেন এবং স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশে পৌঁছানোর পর ডা. জোবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে কয়েকজন বিশেষজ্ঞ ঢাকায় এসে অবস্থার মূল্যায়ন ও পরামর্শ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button