জাতীয়নির্বাচন

পদত্যাগপত্রে উপদেষ্টা আসিফ মাহমুদ যা লিখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার প্রধান উপদেষ্টার কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে প্রার্থী হয়ে সরকারে থাকাটা তিনি ‘নৈতিকভাবে শোভন’ মনে করেন না।

পদত্যাগপত্রের শুরুতেই তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আপনার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের এক গৌরবময় অভিজ্ঞতা।

গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে আমি নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করেছি।’

সরকার থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ‘উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আইনি বাধ্যবাধকতা না থাকলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো উপদেষ্টার নির্বাচনকালীন সরকারে থাকা নৈতিকভাবে শোভন নয়।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button