কূটনীতিব্যাংকিং

বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর ‘হুমকি’

বাংলাদেশকে কঠোর ভাষায় হুমকি দিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেছেন, গত এক বছর ধরে বাংলাদেশের অনেকেই আমাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে নানা ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন। তবে ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন হেমন্ত বিশ্ব শর্মা।

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনওভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া ঠিক নয়।

তিনি বলেন, আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ করতে থাকে, তবে আমরা চুপ করে বসে থাকব না।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button