কূটনীতিজাতীয়

‘হাদি ভাইকে গুলি কেন, ভারত তুই জবাব দে’—স্লোগানে উত্তাল প্রগতি সরণি

ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ করতে গিয়ে পুলিশের বাধার মুখে রাজধানীর বাড্ডা এলাকায় প্রগতি সরণি সড়কে অবস্থান নিয়েছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগানে সড়কটি উত্তাল হয়ে ওঠে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে এই মার্চ শুরু হয়। লিংক রোডে পৌঁছালে পুলিশ প্রথম দফায় তাদের বাধা দেয়। পরে ব্যারিকেড ভেঙে প্রগতি সরণিতে আসলেও সেখানে আবারও পুলিশের বাধার মুখে পড়ে তারা।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

পরিস্থিতির একপর্যায়ে জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতেই বসে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন।

এ সময় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ স্লোগান দেন—‘হাদি ভাইকে গুলি কেন, ভারত তুই জবাব দে।’

বিক্ষোভকালে মোসাদ্দেক আলী বলেন, ভারত প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল অর্থনৈতিক সুবিধা নেয়। তিনি দাবি করেন, বাংলাদেশ যদি সেই অর্থনৈতিক সুবিধা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ভারতের ওপর বড় প্রভাব পড়বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button