জাতীয়পঞ্চগড়

পঞ্চগড়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সামুয়েল সাংমা

সাইয়্যেদ শান্ত

র‍্যাঙ্ক ব্যাজ পরিধান করেছেন সদ্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তা সামুয়েল সাংমা।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি )জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ ফরহাদ হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি সামুয়েল সাংমার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব সামুয়েল সাংমা সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button