আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকক্সবাজারজাতীয়

কক্সবাজারমুখী সিএনজি তল্লাশি করে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার বাসিন্দা এবং আব্দুল আখেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্ট ডিউটির অংশ হিসেবে কক্সবাজারমুখী যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে ইলিয়াসের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার রোধে মহাসড়কে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button