জাতীয়নির্বাচনবিএনপি

মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের জন্য ‘বিশেষ সেল’ গঠন করবে বিএনপি

ক্ষমতায় গেলে সাংবাদিকদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংবাদকর্মীদের জন্য বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে। এছাড়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পুনঃনিরীক্ষণ করে বাকস্বাধীনতা ও সাংবাদিকতার পথে অন্তরায় ধারাগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যমকর্মী ও অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিতে যেকোনও হামলা বা আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে।

তারেক রহমান বলেন, সংবাদকর্মীদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এর মাধ্যমে সাংবাদিকদের বার্ধক্যকালীন ভাতা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। নিরপেক্ষ সাংবাদিকতাকে উৎসাহিত করতে বস্তুনিষ্ঠ সমালোচকদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

মিডিয়া রেগুলেটরি কাঠামো ও জবাবদিহি

মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতে একটি শক্তিশালী ‘মিডিয়া রেগুলেটরি কাঠামো’ গড়ে তোলার কথা বলা হয়েছে ইশতেহারে। এই কাঠামোর মাধ্যমে গুজব, ভুয়া খবর (ফেক নিউজ) এবং ঘৃণ্য বক্তব্য প্রতিরোধ করা হবে। গণমাধ্যমের বিরুদ্ধে নাগরিকদের কোনও অভিযোগ থাকলে তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা রাখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button