
মোঃ সিজার হোসেন (চারঘাট) রাজশাহী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে মন্ত্রিসভায় দেখতে চায় স্থানীয় সর্বস্তরের জনগণ । দীর্ঘ রাজনৈতিক লড়াই, জেল-জুলুম এবং চরম আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখার দাবি তুলেছেন এলাকাবাসী ।
আবু সাঈদ চাঁদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারা নির্যাতন ও বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছেন । তার ত্যাগের খতিয়ান তুলে ধরে স্থানীয়রা জানান, ২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় বক্তব্য দেওয়ার জেরে তাকে দীর্ঘসময় কারাবরণ করতে হয় । কারাভোগের এই কঠিন সময়ে তিনি তার মা এবং স্ত্রীকে হারিয়েছেন, যা তার রাজনৈতিক জীবনের এক অপূরণীয় ক্ষতি ।
রাজশাহী-৬ এলাকার মানুষের মতে, আবু সাঈদ চাঁদই প্রথম সেই ‘এক দফা’ আন্দোলনের ডাক দিয়েছিলেন । তারা বিশ্বাস করেন, তার দেওয়া সেই সাহসী ডাকই ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পথ প্রশস্ত করেছিল ।
এই ঐতিহাসিক অর্জনে তার অগ্রণী ভূমিকার পুরস্কার স্বরূপ তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি ।
চারঘাট ও বাঘার সাধারণ মানুষের প্রত্যাশা, আবু সাঈদ চাঁদ মন্ত্রিসভায় স্থান পেলে এলাকায় উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও বেগবান হবে ।





