
আবু বক্কর সিদ্দিক
নতুন করে অন্তর্ভুক্ত হওয়া সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব। এ সময় শুভেচ্ছা জানিয়ে ফুল ও সাংবাদিকতার স্মারক হিসেবে কলম উপহার দিয়ে তাদের বরণ করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিটির আয়োজনে উখিয়ার দক্ষিণ স্টেশনে অবস্থিত উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে নতুন সদস্য বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়।
নতুন সদস্যরা হলেন— পালংটিভির সম্পাদক মোহাম্মদ ইয়াকিন, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মিজবাহ আজাদ, চ্যানেল ‘এস’-এর প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক খোলাকাগজের প্রতিনিধি মুসলিম উদ্দিন, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক কক্সবাজার বাণীর প্রতিনিধি মোহাম্মদ শহিদ, কালের কণ্ঠস্বরের প্রতিনিধি ইমরান জাহেদ ও প্রবাল নিউজের প্রতিবেদক মো. সোহেল সিকদার রানা।
দপ্তর সম্পাদক ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিটির সদস্য আলাউদ্দিন সিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদ; বিশেষ অতিথি হিসেবে অর্থ সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, সদস্য এম.এ রাহাত ও হারুন রশিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিটির আহ্বায়ক সবুজ বড়ুয়া।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়।
প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির ৪২তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে যোগ্য প্রার্থীদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।





