মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যের জেরে দ্বন্দ্ব, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ ফেসবুকে মন্তব্যের ঘিরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানাযায়, ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সাথে স্থানীয় রাব্বি নামক এক যুবকের বিরোধ চলছি। সোমবার রাতে রাব্বি কেনো মন্তব্য করেছে রাফসান জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজন জড়ো হলে রাফসান পক্ষের রাজা নামক একজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করতে দেখাযায়।

এবিষয়ে রাব্বি পক্ষের সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, আমি জুলাই শহীদ সজলের ভাই। ফেসবুকে মন্তব্যের জের ছাত্রদল নেতা রাফসানরা আমার আত্মীয় রাব্বিকে মারধর করে দোকান বন্ধের হুমকি দেয়। এসময় আমি একটি কাজে থানায় ছিলাম। পরে ওসি সহ ঘটনা স্থলে গিয়েছি। শুনি ইসলামপুর এলাকার রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে। এবিষয়ে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এবিষয়ে হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসান বলেন, আমার ফেসবুকে এসে অনবরত বিভিন্ন বাজে মন্তব্য করছিলো একটি ছেলে। আমি তাকে সংযত হওয়ার কথা বললে আমাকে উল্টো গালমন্দ করে। পরে সে জুলাই শহীদ সজল এর ভাই সাইফল ও তার আরেক আত্মীয় জুনাইয়েদকে দিয়ে আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। আমি আমার পরিবারকে জানালে আমার পরিবারের লোকজন এসেছে।

এবিষয়ে সদর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, ফেসবুকে কমেন্ট নিয়ে ঘটনাটি বলে জানতে পেরেছি। একটি পক্ষ অভিযোগ দেওয়ার জন্য থানায় রয়েছে। অস্ত্র উদ্ধার সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button