
নিজস্ব প্রতিবেদক
ইশরাক হোসেন প্রতিমন্ত্রী হওয়ার পর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসা পরিদর্শন করেছেন এবং আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেছেন।
রোববার (১ মার্চ) অনুষ্ঠিত এ সাক্ষাতে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম এবং দেশ-জাতির কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া চান।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাদেক হোসেন খোকা-এর পুত্র এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তান।
সাক্ষাৎকালে আল্লামা আব্দুল হামীদ (দা.বা.) প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালনের জন্য বিশেষ মোনাজাত করেন এবং ইসলামী শিক্ষা বিস্তারে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।







