জাতীয়

মুন্সিগঞ্জে সূর্যালোক যুব সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সিগঞ্জের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সূর্যালোক যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে শহরের কাচারি এলাকায় প্রায় অর্ধশতাধিক পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফরিদ পলকসহ সদস্য মাহামুদুল হাসান নীরব, নিজামউদ্দীন সৌরভ, কামরুল হাসান নিবিড়, শামিম শেখ, রুবেল মাদবর, রিফাতুল ইসলাম জয়, মো. শাওন ও রায়হান তালুকদার প্রান্ত প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, সূর্যালোক যুব সংগঠন দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং অসহায় মানুষের সহায়তায় নিয়মিতভাবে কাজ করে থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button